চীনে সরকার কর্তৃক উইঘুর সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে লন্ডনে ফ্রেন্ডস অব উইঘুর ইউকে’র সভা

648

ওয়ানবাংলানিউজ: চীনের পশ্চিম সীমান্তে সবচেয়ে বড় প্রদেশ হচ্ছে শিনজিয়াং। কাগজে কলমে প্রদেশটি স্বায়ত্ব শাসিত হলেও সেখানে কেন্দ্রের কঠোর শাসন বলবৎ । শিনজিয়াং প্রদেশে এক কোটির উপরে মাইনোরিটী উইঘুর মুসলিম বসবাস করে। চায়না রেজিম এই সংখ্যা লঘু উইঘুর সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার লক্ষ্যে অসম আইনের মাধ্যমে খর্ব করেছে তাদের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, ধর্ম কর্ম পালনের স্বাধীনতা । ভকেশনাল ট্রেনিংয়ের নামে বন্দী করে রাখা হয়েছে দশ লক্ষ উইঘুর মুসলিমকে। আর তাদের সন্তানদেরকে নিয়ে যাচ্ছে অনাথ আশ্রমে। এখানেই শেষ নয় এই সংখ্যা লঘু উইঘুর মুসলিমদেরকে কোনঠাসা করতে এই এলাকায় “হান” সম্প্রদায়কে পুনর্বাসন করেছে। এই অন্যায় অমানবিক নির্যাতনের বিরুদ্ধে জনমত গঠনে বিশ্ব মানবাধিকার সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে, উইঘুর সংখ্যা লঘু নির্যাতন বন্দে রাখতে হবে জোরালো ভুমিকা। গত ১৪ নভেম্বর ফ্রেন্ডস অব উইঘুর  ইউকে’র ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পূর্ব লন্ডনের ৮৫ রমান রোডে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভাটি সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী মোহাম্মদ খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল কাদের সালেহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হাই খাঁন। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা শাইখ তাহিদুল ইসলাম, হাফিজ আব্দুল কাদির, আজিজুল হক ও রফিক উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ । সভায় আলোচক বৃন্দ চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর সংখ্যা লঘুদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে ক্যাম্পেইন অব্যাহত রাখার দাবী জানান। সব শেষে উইঘুর মুসলিমদের হেফাজত কামনা করে মোনাজাত করা হয়।