আব্বাসের নেতৃত্বে পুলিশের ওপর হামলা; কাদেরের অভিযোগ

380

ঢাকা সংবাদদাতা: মির্জা আব্বাসের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিনা উস্কানিতে পুলিশের উপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্র।

বুধবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ যখন আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষায় আছে। ঠিক তখনই বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, আজ ‍পুলিশের উপরে এ হামলার মাধ্যমে তারা পুরানো চেহারা আবার প্রকাশ পেয়েছে। তারা আবারও প্রমাণ করলো তারা একটি সন্ত্রাসী দল। তারা মুখে গণতন্ত্রের কথা বলে অন্যদিকে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে।

তিনি বলেন, তারা এখন নির্বাচন চায় না। কারণ, তারা জানে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনাকে হঠানোর ষড়যন্ত্র করছে।

তিনি বলেন নির্বাচন বানচাল করতে যতই ষড়যন্ত্র করুক বাংলার জনগণ তাদের প্রতিহত করবে।