খালেদা জিয়া ভীষণ অসুস্থ: মির্জা ফখরুল

369

ঢাকা সংবাদদাতা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভীষণ অসুস্থ, সুচিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে বিএসএমইউতে স্থানাস্তরের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার রাজধানীর নজিমুদ্দীন কেন্দ্রীয় কারাগারে বিএনপির দলীয় নেত্রীর সাক্ষাৎ শেষে সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন,অসুস্থ অবস্থায় থাকে কারাগারে স্থানাস্তর করা অমানুবিক। আমরা তার সুচিকিৎসার দাবি জানাচ্ছি।