রাজশাহী অভিমুখী সমন্ত যানবাহন বন্ধ করে দিল পুলিশ

408

ঢাকা সংবদাদাতা: নাটোর-রাজশাহী রুটে যাত্রীবাহী সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টার পর থেকে আকস্মিকভাবে বন্ধ করে দেয়া হয় যান চলাচল।

এসময় আওয়ামী লীগ নেতা-কর্মীরাও বগুড়াসহ উত্তরাঞ্চল থেকে রাজশাহী ও পাবনা এবং দক্ষিণাঞ্চল থেকে রাজশাহীগামী বাস নাটোরে আটকে দিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। সেই সাথে হঠাৎ করে হাইওয়ে পুলিশ মহাসড়কে অবস্থান নিয়ে থ্রি-হুইলারসহ রাজশাহীগামী সব ধরনের হালকা যানবাহনের বিরুদ্ধে অভিযানে নামায় দুর্বিসহ অবস্থায় পড়েন রাজশাহীগামী যাত্রীরা।

তবে পরিবহন শ্রমিক সংগঠনের নেতাদের দাবি কোনও গাড়ি বন্ধ হয়নি। আর হাইওয়ে পুলিশের দাবি তারা থ্রি-হুইলারসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই জানান, মহাসড়কে থ্রি-হুইলারসহ কোনও ধরনের অবৈধ যান চলতে দেয়া হবে না। এজন্য অভিযান চালানো হচ্ছে। বাস বন্ধের বিষয়ে কিছু বলতে পারব না।