বিশ্বনাথ ফাউন্ডেশন ইউকে’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

694

ওয়ানবাংলানিউজ: আর্থ সামাজিক উন্নয়ন, এলাকার দারিদ্র বিমোচন এবং প্রবাসে বিশ্বনাথ উপজেলার বাসিন্দাদের সাথে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিশ্বনাথের প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠণ বিশ্বনাথ ফাউন্ডেশন ইউকে’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে গত ৬ই নভেম্বর  মঙ্গলবার লন্ডনস্থ হোয়াট চ্যাপলের স্থানীয় একটি রেস্টুরেন্টে সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান। বিশিষ্ট ব্যাবসায়ী মনির আহমদ এবং শামসাদুর রহমান রাহীনের যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তারা বিশ্বনাথ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটি গঠন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যাপক খোলামেলা আলাপ আলোচনা করেন।

সভায় সর্ব সম্মতিক্রমে ফাউন্ডেশনের সভাপতি হিসেবে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  মুহিবুর রহমানের নাম ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্যে  মুহিবুর রহমান বিশ্বনাথ ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করা, কর্ম পরিধি এবং কি ভাবে আরো সদস্য সংগ্রহ করা যায় এনিয়ে আলোচনা করেন।

সভায় আরো বক্তব্য রাখেন মনির উদ্দিন বশির, স্বজ্জুল আলী, ব্যারিস্টার আব্দুস শহীদ, প্রফেসর ফরিদ আহমদ, ফারুক মিয়া, কাউন্সিলর সিরাজুল ইসলাম জে.পি, মোহাম্মদ মোজাহিদ আহমদ লিটন, শাহ শাহিদুন নূর ইসলাম এবং মিরন মিয়া।

সভার শেষে মুহিবুর রহমান ৩১ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ ফাউন্ডেশন ইউ.কে’র এক্সিকিউটিভ কমিটির নাম ঘোষণা করেন।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি মনির উদ্দিন বশির,  সাইফুল আলম, ফরিদ আহমদ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, ফারুক মিয়া। সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির আহমদ, সহ-সাধারণ সম্পাদক:
শামসাদুর রহমান রাহীন, মোহাম্মদ মোজাহিদ আহমদ লিটন। ট্রেজারার কাউন্সিলার সিরাজুল ইসলাম জে.পি, সহ- ট্রেজারার শাহ শাহিদুন নূর ইসলাম, সাংগঠনিক সম্পাদক সায়েক আহমদ, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান, গ্রন্থনা এবং প্রকাশনা সম্পাদক মঈন উদ্দিন আনছার, শিক্ষা এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রফেসর বাবরুল হোসাইন বাবুল, ক্রীড়া সম্পাদক স্বপন শিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক এম. এ. গাফ্ফার, এক্সিকিউটিভ মেম্বার্স: হাজী মোহাম্মদ সুনু মিয়া, নজরুল ইসলাম, ফারহান মাসুদ খান, ব্যারিস্টার আব্দুস শহীদ, আতিকুর রহমান সনম, মিরন মিয়া, গুলজার খান, মোহাম্মদ মহব্বত শেখ, আব্দুস শহীদ,  সবজজুল আলী, জাকির হোসেন কয়েছ, এস.এন. আলম নাহিন, সাইফুল ইসলাম রানা।