মুক্তি পেল শাহরুখ খানের ‘জিরো’র ট্রেইলার

788

বিনোদন ডেস্ক: শাহরুখ-ভক্তদের জন্য আজ বিশেষ দিন। আজ (২ নভেম্বর) বলিউড কিং শাহরুখ খানের ৫৩তম জন্মদিন। এ উপলক্ষে আজই মুক্তি পেল শাহরুখ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘জিরো’ চলচ্চিত্রটির ট্রেইলার। গতকাল এ ছবির পোস্টার প্রকাশ করেন পরিচালক আনন্দ এল রাই।

‘জিরো’ ছবিতে রয়েছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। ট্রেইলার উদ্বোধন অনুষ্ঠানে আনুশকা-ক্যাটরিনার চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে শাহরুখ খান বলেছেন, ‘এ ছবিতে এক মেয়ে সিরিব্রাল পালসি রোগে ভুগছে আর এক মেয়ের অসম্পূর্ণ আবেগ।’ শাহরুখ খান বামন চরিত্রে অভিনয় করেছেন, নাম বাওয়া সিং।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ, আনন্দ এল রাইসহ অনেকে। ট্রেইলার প্রকাশের আগে থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে শাহরুখ-ক্যাটরিনা-আনুশকা ত্রয়ীর একটি ছবি। ছবিটি শেয়ার দিয়েছিলেন ক্যাটরিনা। এ ছবিটি এখন অন্তর্জালে ভাইরাল।

ট্রেইলার উদ্বোধন অনুষ্ঠানে তারকারা। ছবি : সংগৃহীত