ঢাকা সংবাদদাতা: নির্বাচনকালীন সরকার নিয়ে সিদ্ধান্ত ২৬ অক্টোবর সংসদীয় কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সচিবালয় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকলীন মন্ত্রীসভায় খুব বেশি পরিবর্তন হবে না তবে আকার কিছুটা ছোট হতে পারে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে করছে। মুখে গণতন্ত্রের কথা বললেও ভেতরে ভেতরে সংঘাতের উস্কানি দিচ্ছে।
ব্যারিস্টার মইনুল হোসেনকে রাজধানীর উত্তরা থেকে সোমবার রাতে গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত অপরাধের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এবিষয় আমাদের কিছু বলার নেই।















