লন্ডনে বাংলাদেশী মুসলিমস ইউ কে’র উদ্যোগে প্রিন্সিপাল হাবীবুর রহমান স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল

870

ওয়ানবাংলানিউজ: বৃটেনের সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউ কে’র উদ্যোগে লন্ডন মুসলিম সেন্টারের অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ইসলামি আন্দোলনের অন্যতম কিংবদন্তি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

গত ২০ শে অক্টোবর শনিবার প্রিন্সিপাল হাবীবুর রহমান (র:)স্মরনে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সিলেট শহরে একটি রাস্তার নাম প্রিন্সিপাল হাবীবুররহমান সড়ক হিসেবে নামকরনের আহবান জানানো হয় ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাওলানা হাবিবুর রহমান ১৯৭৪ সালে সিলেটে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসা। ইসলামি শিক্ষার পাশাপাশি যেকোন ইসলাম বিরোধী কাজে তিনি ছিলেন সর্বদা সোচ্চার। আলোচনা সভায় প্রবাসী আলেমরা তুলে ধরেন তার অবদানের কথা তুলে ধরে আরো বলেন, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানকে একজন সংগ্রামী আলেমে দ্বীন ও বহুগুণে গুণান্বিত শ্রদ্ধাভাজন মানুষ।
দ্বীনি শিক্ষার প্রচার-প্রসার ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামে প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান অবদান অবিস্মরণীয় ও অনুকরনীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে ইসলামি রাজনৈতিক অঙ্গনেও অপূরণীয় ক্ষতি হয়েছে মনে করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদগন।

লন্ডন মুসলিম সেন্টারের কন্ফারেন্স হলে আয়োজিত আলোচনা সভা হাফিজ নওয়াজ মাহফুজের তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে লন্ডনের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম, রাজনীতিবিদ, ইমাম, শিক্ষক ও কমিউনিটি নেতৃবন্দ অংশ গ্রহন করেন।

বাংলাদেশীমুসলিমস ইউ কে’র চেয়ার পার্সন মাওলানা এ কে এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুল হাই খানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন শতবর্ষী আলেমে দ্বীন মাওলানা মুজাহিদ উদ্দীন দুবাগী, শরীয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু সাঈদ, আন্জুমানে আল ইসলাহ ইউ কে’র সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল জলীল ,ইস্ট লন্ডন মসজিদের খতীব শায়খ আব্দুল কাইয়ূম ,ইউরোপ জমিয়তের উপদেষ্টা মাওলানা জমশেদ আলী,খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাদির সালেহ,
দাওয়াতুল ইসলামের সাবেক আমীর মাওলানা এ কে মওদুদ হাসান, আলকোরআন রিসার্চ ইন্সটিটিউটের চেয়াম্যান হাফিজ মাওলানা শফিকুর রহমান , জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ , কমিউনিটির বিশিষ্ট মুরব্বী আলহাজ আব্দুল হান্নান, ব্রিকলেন মসজিদের সাবেক খতীব মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, টিভি ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ, সিলেট আলীয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের সাধারন সম্পাদক মাওলানা রেজাউল করীম ,লন্ডন হেলাল কমিটির সমন্বয়কারী মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী , ইউ কে জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান,যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা শওকত আলী, বাংলাদেশী মুসলিম এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা মাওলানা এফ কে এম শাহজাহান ,ইউ কে জমিয়তের সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদ, অন লাইন ওয়ার্ল্ড বাংলার সম্পাদক মাওলানা আব্দুল মুনিম চৌধুরী ও আলহাজ সিরাজুল ইসলাম।

পরিশেষে মাওলানা হাবীবুর রহমান সাহেবের জন্য জান্নাতের উচ্চ মাকাম কামনা করে দোয়া করা হয়।

TV ONE NEWS: MOULANA HABIBUR RAHMAN

TV ONE NEWS: MOULANA HABIBUR RAHMAN

Posted by TV One News on Sunday, 21 October 2018