দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ঈদ শুভেচ্ছা

983

ওয়ানবাংলানিউজ: দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে সংগঠনের সকল ট্রাস্টি ও ইউনিয়নের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষে সভাপতি সামস উদ্দিন সামস, সাধারণ সম্পাদক মহব্বত শেখ, ট্রেজারার কদর উদ্দিন এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্যে বসবাসরত এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তারা বলেন, এক মাস সিয়াম সাধনারপর পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে ঈদ মুবারক। তারা বলেন, ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমি করে গড়ার লক্ষ্যে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর।

দুনিয়ার মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর । আর ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল মতভেদ ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। তারা বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।