আলহাজ্ব তৈমুছ আলীর কতৃজ্ঞতা প্রকাশ: মায়ের জানাযা সম্পন্ন : বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

1654

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম সাবেক সহ সভাপতি এবং বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ্ব তৈমুছ আলীর মাতা মোছাম্মাৎ পরিজান বিবি ’র জানাযা সম্পন্ন হয়েছে শনিবার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে। এতে বিপুল সংখ্যক মুসল্লি, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পরিবার ও আন্তীয়-স্বজন অংশনেন।

উল্লেখ্য আলহাজ্ব তৈমুছ আলীর মাতা গত ২২ জুন বৃহস্পতিবার ভোর ২টা ১০ মিনিটে পূর্ব লন্ডনের নিউহ্যাম হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার গ্রামের বাড়ী সিলেট জেলার বিশ্বনাথ থানার হরিকলস গ্রামে। পরিবারিক সূত্রে জানাগেছে মরহুমার মরদেহ আগামী কাল রবিবার বাংলাদেশে নিয়ে যাচ্ছেন মরহুমের ৫ ছেলে। সোমবার দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাপন করা হবে।

এদিকে আলহাজ্ব তৈমুছ আলী কমিউনিটির সর্বস্তরের মানুষ, রাজনৈতিক সহকর্মীসহ পরিবার ও আন্তীয় স্বজন সকলের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গত ২২জুন তার মায়ের মৃত্যুর পর থেকে যেভাবে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রতি কমিউনিটির সর্বস্তরের মানুষ সহমর্মিতা জানিয়েছেন এবং তার মায়ের জানাযার নামাজে অংশ নিয়েছেন এতে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ। তিনি আগামী কাল মায়ের মরদেহের সাথে বাংলাদেশে যাচ্ছেন। তিনি সুষ্ঠুভাবে দাফন সম্পন্ন করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের শোক প্রকাশ :
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সহ সভাপতি ও সিনিয়র ট্রাস্টি হাসন আলীর মাতা মোছাম্মাৎ পরিজান বিবি’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষে সভাপতি মতছির খান, সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, ট্রেজারার আজম খান শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের শোক প্রকাশ:
বিশ্বনাথ ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ্ব তৈমুছ আলীর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ শাহেল ও সাধারণ সম্পাদক গোলজার আহমদ এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।
বিশ্বনাথ এইড ইউকের শোক প্রকাশ:
বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব তৈমুছ আলীর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ এইড ইউকের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষে সভাপতি মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, ট্রেজারার জাকির হোসেন কয়েছ এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।
দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের শোক প্রকাশ:
বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব তৈমুছ আলীর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষে সভাপতি সামস উদ্দিন সামস, সাধারণ সম্পাদক মহব্বত শেখ, ট্রেজারার কদর উদ্দিন এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।

দশঘর ইউনিয়ন প্রবাসী স্যোসাইটির শোক প্রকাশ:
বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব তৈমুছ আলীর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দশঘর ইউনিয়ন প্রবাসী স্যোসাইটির নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি আব্দুল কদ্দুছ ও সাধারণ সম্পাদক মদব্বির হোসেন মধু  ও ট্রেজারার আব্দুল গফুর এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।

দশঘর নিজামূল উলুম হাই স্কুল ওয়েলফেয়ার ট্রাষ্টের শোক প্রকাশ : আলহাজ্ব তৈমুছ আলীর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দশঘর নিজামূল উলুম হাই স্কুল ওয়েলফেয়ার ট্রাষ্টের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষে সভাপতি আফছর মিয়া ছোট মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।

ড. মুজিবুর রহমানের শোক প্রকাশ: শাহজালাল ইউনিভার্সিটির সাবেক সহকারী অধ্যাপক ও গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’র যুগ্ম সম্পাদক ড. মুজিবুর রহমান এক বিবৃতিতে বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব তৈমুছ আলী ও বিশ্বনাথ  এডুকেশন ট্রাস্টের সাবেক সহ  সভাপতি হাসন আলীর মায়ে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।