২০১৯ সালে চীন-রাশিয়া যুদ্ধ!

713

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার প্রায় অর্ধেক সেনা মনে করে যে, ২০১৯ সালের মধ্যে চীন অথবা রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধ হবে। জনমত জরিপে দেখা গেছে- মার্কিন সেনাদের মধ্যে আশঙ্কাজনক হারে যুদ্ধভীতি বাড়ছে।

মিলিটারি টাইমস মার্কিন সক্রিয় সেনাদের মধ্যে এ জরিপ পরিচালনা করেছে এবং বুধবার ফলাফল প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে- শতকরা ৪৬ ভাগ মার্কিন সেনার ধারণা আগামী বছরের মধ্যেই বড় আকারের যুদ্ধ হবে। তবে এই ধারণা সেপ্টেম্বর মাস থেকে ব্যাপকভাবে বেড়ে গেছে। এর আগে মাত্র শতকরা পাঁচ ভাগ সেনা যুদ্ধের আশঙ্কা করত।

অবশ্য, মার্কিন সেনাদের শতকরা ৫০ ভাগ মনে করে আগামী বছর বড় কোনো যুদ্ধের সম্ভাবনা নেই। তবে, গত বছরের চেয়ে এমন ধারণা পোষণকারী সেনা সংখ্যা কমেছে। একই জনমত জরিপে তখন দুই-তৃতীয়াংশ সেনা যুদ্ধের আশংঙ্কা নেই বলে জানিয়েছিল।

বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী কিংবা চীন ও রাশিয়ার মতো প্রথাগত গুরুত্বপূর্ণ শক্তির পক্ষ থেকে হুমকি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার মার্কিন সেনাদের যুদ্ধ-প্রস্তুতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এরপর সেনাদের মধ্যে যুদ্ধভীতি ছড়িয়ে পড়ে।

সূত্র: পার্সটুডে