‘মুসলিম ছাত্রদের ইসলাম সম্পর্কে ধারণা পাল্টে দিচ্ছে আমেরিকা-ইংল্যান্ড’

1025

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি ছাত্রদের মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইংল্যান্ড, আমেরিকার মত দেশ। প্রকাশ্য জনসভায় এমনটাই দাবি করল লস্কর-ই-তইবা এর প্রধান হাফিজ সঈদ। বিদেশে পড়াশোনা করে যারা পাকিস্তানের রাজনীতিতে প্রবেশ করে তাদের কড়া সমালোচনা করেন হাফিজ সঈদ।

তিনি বলেন, ইসলাম সম্পর্কে ছাত্রদের ধারণা পাল্টে দিয়ে তবেই পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন ইউনিভার্সিটিগুলো। তার মতে, আমেরিকা যখন বুঝতে পারে যে ওই ছাত্র আমেরিকা এসে তাদের জন্য কাজ করবে, তবেই সেইসব ছাত্রকে বড় বড় ডিগ্রি দেয় আমেরিকা। হাফিজ সঈদের মতে, বিদেশি ডিগ্রি থাকা পাকিস্তানিরা সহজেই উচ্চপদে চাকরি পেয়ে যায়। খ্রিষ্টানদের শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামিক দেশ চালানো সম্ভব নয় বলেই মনে করে হাফিজ সঈদ।