কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

762

ওয়ানবাংলানিউজ: কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ৮ জুলাই রবিবার পূর্ব লন্ডনের স্টিফোরড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্ট সভাপতি হাফিজ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী বেবুলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাজী জসিম উদ্দিন। এর পর সাধারণ সম্পাদক ও আয়-ব্যয়ের হিসাবের প্রতিবেদন পেশ করেন যথাক্রমে ট্রাস্টের সাধারণ সম্পাদক আলী বেবুল ও কোষাধ্যক্ষ ইফতেখার আহমদ সিপন।
বক্তব্য রাখেন ট্রাস্টের সুপ্রিম কাউন্সিলের সদস্য আলহাজ্ব আব্দুল কাদির, উপদেষ্টা মাসুম হোসেন,মুহিবুর রহমান চুনু,বদরুল হক,হাজী আবদুর রহিম,আব্দুস সোবহান খান, আফসার উদ্দিন, আনোয়ার আহমেদ মুরাদ, মুজিবুর রহমান কুনু, এনাম উদ্দিন,আবু তাহের, সফিকুল হক এবাদ,আক্তার হোসেন। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের উপর আলোচনার পর সর্বসম্মত ভাবে তা অনুমোদন করা হয়।
সফলভাবে বিগত দুই বছর ট্রাস্টের কার্যক্রম সম্পাদন করার জন্য সভাপতি , সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সহ সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয়।এর পর অনুষ্ঠিত হয় নির্বাচনী অধিবেশন। সভাপতিত্ব করেন ট্রাস্টের উপদেষ্টা মাসুম হোসেন। এ অধিবেশনে ট্রাস্টের ২০১৮-২০২০ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়।২৩ সদস্য কমিটির ২১ জনের নাম ঘোষণা করেন সংগঠনের ট্রাস্টি ও বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন।আগামী দুই বছরের জন্য নবনির্বাচিত কর্মকর্তারা হলেন সভাপতি আনোয়ার আহমেদ মুরাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম উদ্দিন ও কোষাধ্যক্ষ সফিকুল হক এবাদ।
অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মুজিবুর রহমান কুনু, ডা: কাওসার হক,খয়রুল আলম,সাহিদ হোসেন মারুপ, ইসলাম উদ্দিন, যুগম- সাধারণ সম্পাদক আবু তাহের,ফয়জুর রহমান, সহকারি কোষাধ্যক্ষ আক্তার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেহ আহমদ, ক্রীড়া সম্পাদক শামিম আহমেদ পারভেজ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর, ট্রাস্টিশীপ সম্পাদক সাকের মাহমুদ তাপাদার,নির্বাহী সদস্য মোহাম্মদ আফসার উদ্দিন,আলী বেবুল, ইফতেখার আহমদ সিপন, ফয়জুল ইসলাম, সামসুল হক হারুন ও আবুল কাহার।নব গঠিত কমিটি একজন সহ- সভাপতি ও একজন নির্বাহী সদস্য মনোনীত করবে।