নওয়াজ শরিফের ভাই শাহবাজ গ্রেফতার

435

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার লাহোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহবাজ পাঞ্জাব প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী।

পাক গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, আগামীকাল শনিবার তাঁকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে।

দুর্নীতির মামলায় শাহবাজের বড় ভাই নওয়াজ শরিফের ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির অ্যাকাউন্টিবিলিটি আদালত। একই সঙ্গে নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও জামাতা সফদারকে এক বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারে থাকার পর হাইকোর্টের আদেশে তাঁরা আপাতত জামিনে আছেন।