ছাতক এডুকেশন ট্রাস্টের সংবিধান অনুমোদন

857

ওয়ানবাংলানিউজ: ছাতক এডুকেশন ট্রাস্টের এক সভা ২৬ সেপ্টেম্বর বুধবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ ফজল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান আলীর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক আবাব মিয়া।
সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনের সংবিধান অনুমোদন করা হয় এবং ট্রাস্টের উন্নয়নে পরামর্শমূলক বক্তব্য রাখেন উপস্থিত ট্রাস্টিগন। এতে আগামীতে ব্রিটেনের বিভিন্ন শহরে শহরে গিয়ে ট্রাস্টি বৃদ্ধির জন্য নেটওয়ার্কি সভা করা হবে বলে জানানো হয়।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত চরমহল্লাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, সংগঠনের উপদেস্টা আলতাফুর রহমান মোজাহিদ, আশিকুর রহমান আশিক, আকতার হোসেন, সহ সভাপতি শুকুর আলী, ট্রেজারার মশাহীদ আলী মাস্টার, ট্রাস্টি আব্দুস ছোবহান, জমশেদ আলী, গয়াস মিয়া, এম এ এ শামীম, মিজানর রহমান হিরু, জাকির হোসেন সেলিম, মোহাম্মদ নজরুল হক, আলী আহমদ, আব্দুল কাদির, আতাউর রহমান আনছার, তাজ উদ্দিন, ফারুক আহমদ, ফারুক চৌধুরী, আব্দুল করিম খয়ের, আতিকুর রহমান সুয়েব, মুজিবুর রহমান, আবু হেলাল, রশিদ আহমদ, মো: মুজিবুর রহমান নাসির, সৈয়দ আমিরুল ইসলাম, মো: সাবিব্বর ময়না, নূর মিয়া প্রমুখ।