ওয়ানবাংলানিউজ: গত ২৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর এসোসিয়েশনের উদ্যোগে আমেরিকা প্রবাসী সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি- মারুফ আহমদ চৌধুরীর সম্মাণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ইস্ট লন্ডনের কমার্শিয়াল ষ্ট্রিটস্থ জিএসসি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: আব্দুল আজিজ। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিধ ড: হাসনাত এম হোসেন এমবিই, হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকে এর সভাপতি সাংবাদিক মো: রহমত আলী, শিক্ষক ড: রোয়াব উদ্দিন ও মিসেস মারুফ চৌধুরী।
মো: তাজ উদ্দিন আহমদ ফরিদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সুজাউল হক সুজা, ট্রেজারার ছফির উদ্দিন, সাহিদা আজাদ মিনা, নাগির্স বেগম, আব্দুশ শহিদ, বাবুল মিয়া তালুকদার, হোসেন রব্বানী, আব্দুল বাশার বিনু, আব্দুস সালাম ও মো: হাসানুজ্জোহা প্রমুখ।
প্রধান অতিথি এ মতবিনিময় সভার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধনবাদ জানান। বক্তাগণ তাদের বক্তব্যে সুনামগঞ্জের নানা ঐতিহ্যের কথা তুলে ধরেন ও এ এলাকার উন্নয়নে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠান শেষে ভোজসভার আয়োজন করা হয়।















