ইংল্যান্ড ও ওয়েলসের বহু এলাকায় শিশুদের জনপ্রিয় নাম মোহাম্মদ ও মরিয়াম

1040

জাকির হোসেন কয়েছ: ২০১৭ সালে ইংল্যান্ড ও ওয়েলসে ছেলে শিশুদের জনপ্রিয় নামের মধ্যে সেরা দশে অবস্থান করেছে মোহাম্মদ নাম। অন্যদিকে টাওয়ার হ্যামলেটসের ছেলে শিশুদের জনপ্রিয় নাম হচ্ছে মোহাম্মদ। আর মেয়ে শিশুদের ক্ষেত্রে মুসলিম অধ্যুষিত টাওয়ার হ্যামলেট, নিউহাম, রেডব্রিজ, লুটন ও লেস্টার কাউন্সিলের এক থেকে পাঁচের মধ্যে অবস্থান করছে মরিয়াম নাম।
জাতীয় পরিসংখ্যান অধিদপ্তর জানিয়েছে গত বছর টাওয়ার হ্যামলেটসের মেয়ে শিশুদের জনপ্রিয় নাম মরিয়াম এবং ছেলে শিশুদের নাম মোহাম্মদ রাখা হয়েছে। গত বছর ইংল্যান্ড এন্ড ওয়েলসে ৬৭৯,১০৬ শিশু জন্ম নেয়। এর মধ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে জন্মনেয় ৪,৬০৪ শিশু। এতে দেখাগেছে ১০৯জন শিশুর নাম রাখা হয়েছে মোহাম্মদ এবং ৩৫জনের নাম রাখা হয়েছে মারিয়াম।
জাতীয়ভাবে টপ তিনটি জনপ্রিয় নাম হচ্ছে অলিভার, হ্যারি এবং জর্জ। মেয়েদের নামের মধ্যে টপ তিনে রয়েছে অলিভিয়া, এমিলিয়া এবং ইসলা।
মোহাম্মদ নাম জাতীয় পর্যায়ে সেরা দশে থাকলেও ৩৫টি কাউন্সিলে টপে রয়েছে।