ওয়ানবাংলানিউজ: এসেক্সের হারলোতে বসবাসকারী ব্যবসায়ী আব্দুস সুবহানের বড় ছেলে নাঈম আহমদ (১৯) এর নামাজের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা ইস্ট লন্ডন মসজিদে নামাজের জানাযা শেষে পিস অফ গার্ডেনে তার দাফন সম্পন্ন হয়েছে। এসময় নাঈমের বাবা-চাচাসহ পরিবারের সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য হার্ডফোর্ড শায়ার ইউনিভার্সিটির ছাত্র নাঈম আহমদ বুধবার সকাল ৯টায় নিজ ঘরে ঘুমের মধ্যেই ইন্তেকাল করেন। তার পিতা আব্দুস সুবহান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বার, ক্যাটারার্স এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনে সাথে জড়িত।
নাঈম আহমদের দাদা বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, ইলামেরগাঁওস্থ শহীদ জিয়ার রহমান উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতাদের অন্যতম সদস্য হাজি জমির আলী।
কিশোর নাঈম আহমদের হঠাৎ ইন্তেকালে তার পরিবারের মত সকল প্রবাসীরাও গভীর শোকাহত। এ মৃত্যু সহজে ভুলার নয়। সর্বস্থরের কমিউনিটির মানুষ নাঈমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি অসীম ধৈর্য্য প্রদানে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন তারা।















