বিশ্বনাথ এইড ইউকে চ্যারিটি ফুটবল টুর্নামেন্টে রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট চ্যাম্পিয়ন

2129

ওয়ানবাংলানিউজ: দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত বিশ্বনাথ এইড ইউকে ৮এ সাইড চ্যারিটি ফুটবল টুর্নামেন্টে লামাকাজী ইউনিয়ন এফসিকে টাইব্রেকারে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট (অলংকারী)। বিশ্বনাথ স্পোর্ট এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় ২৩ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের স্টেপনীগ্রীন মাঠে অনুষ্ঠিত চ্যারিটি ফুটবল টুর্নামেন্টে উপজেলার ৮টি ইউনিয়নের ১২টি চ্যারিটি সংগঠন ও ফুটবল দল অংশ নেয়। খেলায় অংশ নিতে এবং খেলা দেখতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে দুপুর থেকেই মাঠে উপস্থিত হয়েছিলেন শত শত তরুন যুবক ও প্রবীন কমিউনিটি নেতৃবৃন্দ। এসময় স্পন্সর প্রতিষ্ঠানের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
খেলা শেষে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জু। সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলকে পুরস্কার তুলেদেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিরে স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার ফলিক চৌধুরী, কাউন্সিলার শাহ সোহেল আমিন, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, প্রবীন কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, বিশ্বনাথ স্পোর্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল খালিক, সহ সভাপতি দৌলতখান বাবুল, আলশ শেখ, সাধারণ সম্পাদক কয়েছ মিয়া, রাজনীতিবিদ আছকির আলী, শিক্ষাবিদ ড. মুজিবুর রহমান, কমিউনিটি নেতা আফছর মিয়া ছোট মিয়া, দশঘর প্রবাসী সোসাইটির সভাপতি আব্দুল কুদ্দুছ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আজম খান, যুগ্ম সম্পাদক আখলাকুর রহমান, দৌলতপুর এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু, ট্রেজারার কদর উদ্দিন, দৌলত হোসেন, ব্যবসায়ী আব্দুশ শহিদ, প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রেজারার আব্দুস সালাম, হরিকলস ডেভোলাপমেন্ট প্রজেক্টের সভাপতি মদরিছ আলী মফজ্জুল, বিশ্বনাথ এইড এর লাইফ মেম্বার আব্দুল বাছিত বাদশা, বিশ্বনাথ এইড ইউকের ট্রেজারার বখতিয়ার খান, সাবেক সভাপতি খালেদ খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি, আবুল হাসনাত, বিশ্বনাথ এইড ইউকের যুগ্ম সম্পাদক সাব্বির উদ্দিন, ট্রাস্টি মোহাম্মদ ছোবহান, আবুল কালাম, ফারুক মিয়া, বিশ্বনাথ ডেভোলামেন্ট স্যোশাল ট্রাস্টে ইউকের সভাপতি সিদ্দিকুর রহমান, সহ সভাপতি মাহফুজুর রহমান রিপন, সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, গ্রেটার বিশ্বনাথ ওয়েলফেয়ার ট্রাস্টের খলিলুর রহমান, কোনারাই ওয়েলফেয়ার ট্রাস্টের ছোট মিয়া, রামধানা ওয়েলফেয়ার ট্রাস্টের জুনাব আলী, খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রেরার আশরাফ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, খাজাঞ্চী জনকল্যান ট্রাস্টের আজাদ মিয়া, রুহেল আহমদ, আব্দুর রকিব প্রমুখ।
খেলা দেখতে আসা অতিথিরা মনে করেন এই টুর্নামেন্টের মাধ্যমে বিশ্বনাথের নতুন প্রজন্মের সাথে একে অন্যের সেতু বন্ধন সৃষ্টি হচ্ছে। আগামীতে এই টুর্নামেন্ট আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এদিকে বিশ্বনাথ এইড ইউকের পক্ষ থেকে অংশগ্রহনকারী সকল দল, স্পন্সর এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

খেলায় অংশগ্রহনকারী দল গুলি হচ্ছে গ্রুপ এ।
বিশ্বনাথ ডেভোলাপমেন্ট স্যোশাল ট্রাস্ট, গ্রেটার বিশ্বনাথ ওয়েলফেয়ার ট্রাস্ট, কোনারাই ওয়েলফেয়ার ট্রাস্ট (দেওকলস) ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট।

গ্রুপ বি। রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট, হরিকলস ডেভোলাপমেন্ট প্রজেক্ট (বিশ্বনাথ), দশঘর প্রবাসী সোসাইটি, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট।

গ্রুপ সি। রাশাপাশা ইউনিয়ন এফসি, খাজাঞ্চী জনকল্যান ট্রাস্ট, লামাকাজী ইউনিয়ন এফসি, খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট।

সেমিফাইনাল খেলে গ্রুপ চ্যাম্পিয়ন এ গ্রেটার বিশ্বনাথ বিশ্বনাথ ওয়েলফেয়ার ট্রাস্ট বনাম বি গ্রুপ চ্যাম্পিয়ান রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট।
সি গ্রুপ চ্যাম্পিয়ান লামাকাজী ইউনিয়ন এফসি বনাম তিন গ্রুপের মধ্যে বেস্ট রানার্সআপ বিশ্বনাথ ডেভোলাপমেন্ট স্যোশাল ট্রাস্ট ইউকে।
ফাইনাল খেলা হয় রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট বনাম লামাকাজী ইউনিয়ন এফসি। খেলায় নির্ধারিত ২০মিনিটে ১-১ গোলে ড্র হলে সরাসরি ট্রাইব্রেকারে গিয়ে খেলা শেষ হয়। এতে চ্যাম্পিয়ন হয় রামধানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় তরুন ফুটবলার ইউসুফ আলী, সেরা গোলকিপার নির্বাচিত হন কনক মিয়া।
খেলার স্পন্সর ছিলো জেএমজি এয়ার কার্গো, এটিএনবাংলা ইউকে, ম্যানরগ্লেজিং, সোনারগাঁও রেস্টুরেন্টে, রূপালি এক্সচেইঞ্জ, জেনারেল অটো, মানিক মিয়া, ইস্টার্ন প্রাইড, সিনেমন রেস্টুরেন্ট, এস কে প্রপার্টি, আলদিন রেস্টুরেন্ট।