ওয়ানবাংলানিউজ: ২০১৪ সালের টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচনে ভোট জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগে ২০১৫ সালে কোর্টের রায়ে বরখাস্ত হন সাবেক মেয়র লুতফুর রহমান। সে সময় তাকে বরখাস্ত করা হলেও তার বিরুদ্ধে সাজা দেইনি কোর্ট। কোর্টের নিদের্শে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানে তদন্তে নামে পুলিশ। এতে ১.৭ মিলিয়ন পাউন্ড ব্যয় করে দীর্ঘ এক বছর তদন্ত করে পুলিশ।
কিন্তু তদন্ত শেষে নির্বাচনে জালিয়াতির সাথে লুতফুর রহমানের সরাসরি কোন সম্পৃক্ততা খুজে পাইনি পুলিশ। শুক্রবার এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে সংবাদ প্রকাশি হয়েছে বিসিসিতে।
মেট পুলিশ জানিয়েছে লুতফর রহমানের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির সাথে সম্পৃক্ত এমন কোন লিংক তারা খুঁজে পায়নি। কোর্টের অনুরোধে এই তদন্তে ২০জন গোয়েন্দা কর্মকর্তা অংশনেয়। তারা নির্বাচনে জালিয়াতির সাথে জড়িত যথেষ্ট পরিমান এভিডেন্স খুঁজে পায়নি। বিস্তারিত আসছে–















