নিয়ম মেনেই কারাগারে আদালত: আইনমন্ত্রী

424

ঢাকা সংবাদদাতা: নিয়ম মেনেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার পুরোনো কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে দৈনিক সমকাল কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিচার এড়াতেই বিএনপি নানা অজুহাত দিচ্ছে।

আনিসুল হক বলেন, ‘নিরাপত্তা জনিত কারণে বা অন্য কোন কারণে তিনি যথন হাজিরা দিচ্ছেন না, তখন সেইটার সুবিধার্তে নিরাপত্তা নিশ্চত করতে কোর্ট পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের যে জায়গায় প্রজ্ঞাপন দেয়া হচ্ছে সেখানে বসানো হচ্ছে। প্রত্যেক বারই তারা (বিএনপি) খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা না করে বিচারকে কিভাবে এ্যাভয়েড করা যায় তার চেষ্টা করছে।’

এ সময় আইনমন্ত্রী আরও জানান, নির্বাচনকালীন সরকার গঠন প্রধানমন্ত্রীর ব্যাপার। এ বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন। সংবিধানে নির্বাচনকালীন সরকারের গঠনের বিধান নেই উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘সংবিধানে নির্বাচনকালীন সরকার গঠনের বিধান নেই। তবে নির্বাচন যাতে সুষ্ঠু হয়, নীতি নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার আকার ছোট করে আনবেন।’