ঢাকা সংবাদদাতা: ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম রাসেল নামে এক খাদ্য কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
নিহত সাইফুল ইসলাম ছাগলনাইয়া উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি ফুলগাজী উপজেলার মুন্সীরহাট দক্ষিণ তারালিয়া গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা ইউনুস চৌধুরীর ছেলে।
ছাগলনাইয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদউদ্দিন মাহমুদ জানান, গত রোববার বিকালে কর্মস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশাচালকের পাশে বসে বাড়ি ফিরছিলেন সাইফুল ইসলাম।
ফুলগাজীর হাসানপুর নামক স্থানে দুই অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তাকে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে তিনি বৃহস্পতিবার মারা যান।















