শিগগিরই আরব আমিরাতে উড়বে ইসরাইলি পতাকা : ইসরাইলি মন্ত্রী

673

আন্তর্জাতিক ডেস্ক: সে দিন খুব বেশি দূরে নয়, যেদিন মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ ও সৌদি আরবের বন্ধু সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে উড়বে উসরায়েলের পতাকা। মঙ্গলবার এ কথা বলেছেন ইসরাইলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিরি রেগেব।

এক বিবৃতিতে তিনি বলেন, খুব শিগগিরই আবুধাবিতে ইসরাইলি পতাকা উড়বে। আবুধাবিতে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হবে তাদের দল। এরপর সেখানে পতপত করে উড়বে ইসরাইলি পতাকা। বাজবে ইসরায়েলের জাতীয় সঙ্গীত।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে আরব আমিরাত। এরই প্রক্রিয়া হিসেবে আবুধাবিতে আসন্ন আন্তর্জাতিক জুডু প্রতিযোগিতায় ইসরাইলি জুডু দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে আমিরাত। এর আগে তেল আবিবে অনুষ্ঠিত সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলো আরব আমিরাত।

সূত্র: পার্স টুডে