আন্তর্জাদিত ডেস্ক: জাপানে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় জেবি। দেশটির বিগত ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী টাইফুন বলা হচ্ছে একে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার ঝড়ের প্রভাবে ভূমিধসের ঘটনাও ঘটেছে। নিরাপদে সরে যেতে বলা হয়েছে ৩ লাখ মানুষকে।
আবহাওয়ার বিভাগের প্রধান পূর্বাভাসকারী রিউতা কুরোরা বলেন, ঘন্টায় ২১৬ কিলোমিটার বেগে টাইফুন জেবি জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। এটি ১৯৯৩ সালের পর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। ঘূর্ণিঝড়ের আঘাতে জাপানের পশ্চিমাঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী শিনজো আবে লোকজনকে দ্রুত নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
ওসাকা এবং কিওয়াটোসহ জাপানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ভূমিধস, আকস্মিক বন্যা এবং তীব্র বাতাস, বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
১৯৯৩ সালের পর এটাই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তরের প্রধান রিউটা কুরোরা এএফপিকে বলেন, জেবির আঘাতে ঘণ্টায় ১৬২ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে গেছে। এই ঘুর্ণিঝড়কে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় আঘাত হানার পর জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। তিনি পশ্চিমাঞ্চলে তার নির্ধারিত সফর বাতিল করেছেন। নিরাপত্তার কারণে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল বন্ধ রাখা হয়েছে। আন্তর্জাতিক ও আভ্যন্তরিণ রুটের প্রায় ৬শ ফ্লাইট বাতিল করা হয়েছে।
সূত্র: এএফপি















