উত্তর কোরিয়া এখনও ভয়াবহ হুমকি: জাপান

412

আন্তর্জাতিক ডেস্ক: এখনও উত্তর কোরিয়াকে নিজেদের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হিসেবে দেখছে জাপান। যদিও দেশটির প্রেসিডেন্ট কিম জং উন কোরিয় উপদ্বীপকে পরমাণু মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং সরকার।

মঙ্গলবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা অত্যন্ত গুরুতর এবং তারা আমাদের দেশের জন্য ভয়াবহ হুমকি।’

একদিকে পরমাণু অস্ত্র সমৃদ্ধ উত্তর কোরিয়া, অন্যদিকে ওই অঞ্চলে চীনের ক্রমাগত সামরিক প্রভাব বৃদ্ধি এবং রাশিয়ার পুনরায় পরাশক্তি হয়ে উঠার খায়েশ; সবমিলিয়ে দারুণ চাপে রয়েছে পূর্ব এশিয়ার এই দেশটি। মঙ্গলবার সেই আশঙ্কাই তুলে ধরেছে টোকিও।

সূত্র: রয়টার্স