ওয়ানবাংলানিউজ: বার্মিংহামে রবিবর রাতে ছুরিকাঘাতে এক মা ও তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ঘটনাটি ঘটে বার্মিংহ্যামের সলিহলের নর্থ রোড়ে। পুলিশ জানায় ঘটনাস্থলেই ৪৯ বছর বয়সী মা ও ২২ বছর বয়সী মেয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরন করেন।
ওয়েস্ট মিডল্যান্ডস, রোববার রাত ১২টা ৩০ মিনিটে নর্থডাউন রোড থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারনা নিহত মা, মেয়ে এবং হত্যাকারী একে অন্যের পূর্ব পরিচিত।
স্থানীয় বার্মিংহাম মেইলকে এক প্রতিবেশী জানিয়েছেন, তিনি বাইরে চিৎকার শুনতে পেয়েছেন। প্রথমে মনে হয়েছে শিয়ালের শব্দ। পরে দেখতে পান এক মহিলা চিৎকার করে কিছু বলছেন। তবে তা ইংলিশ ছিলনা নিশ্চিত। এরপরই একজন লোক ঘর থেকে দৌড়ে পালায় এবং একটি ভ্যানে করে চলে যায়।
সন্দেহভাজন হত্যাকারীকে ধরতে পুলিশ স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে। প্রয়োজনে ৯৯৯ এ কল করে তথ্য প্রদানের জন্যেও আহ্বান জানিয়েছে পুলিশ।















