নির্বাচনে না এলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে: তোফায়েল

808

ঢাকা সংবাদদাতা: নির্বাচনে না এলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। একটি দল তাদের বিলুপ্তির সিদ্ধান্ত নেবে বলে মনি করি না।

আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

নির্বাচন কারো জন্য থেমে থাকবে না মন্তব্য করে আওয়ামী লীগের এক বর্ষীয়ান নেতা বলেন, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বিএনপি নামক দলটি অস্বিত্ব সঙ্কটে পড়বে। তারা না এলেও নির্বাচন যথাসময়ে হবে।

আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনের তিন মাস আগে যে সরকার আসবে সে সরকারের অধীনে নির্বাচন হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আশা করি সব দল এ নির্বাচনে আসবে। আমাদের দলের নেতাকর্মী এখন তৎপর রয়েছে।