স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন পাকিস্তানের বোলার মোহম্মদ ইরফান। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন তিনি। আর সেখানেই নিজের দল বারবাডোস ট্রাইডেন্টের জার্সি গায়ে গড়লেন দারুণ এক রেকর্ড।
লিগের ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল সেন্ট কিটস এবং নেভিসের। নিজের স্পেলের চার ওভারে সবাইকে চমকে দিলেন তিনি। তিন ওভার মেডেন। মোট ২৩ বল ডট। সঙ্গে দুই উইকেট এবং মাত্র এক রান। যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত সব চেয়ে সেরা ইকনোমিক বোলিং।
ইকোনমি রেট ০.২৫। এর আগে সেরা ইকোনমি রেট ছিল ০.৫। এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিসের এবং শ্রীলঙ্কার চানাকা অয়েলেগাদারার। ইরফান নিজের স্পেলের প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরিয়ে দেন তারকা ব্যাটসম্যান ক্রিস গেলকে। এবং দ্বিতীয় ওভারে তাঁর দ্বিতীয় শিকার এভিন লুইস। অবশ্য শেষমেশ কিন্তু তার দল জয় পায়নি।
এদিন দলে থাকলেও টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে বোলিংয়ে আনেননি সেন্ট কিটসের অধিনায়ক ক্রিস গেইল। ব্যাটিংয়েও দেখা যায়নি বাংলাদেশের এই অলরাউন্ডারকে।















