খেলাধুলা ডেস্ক: জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে জিম্বাবুয়ের, টিকে থাকতে জিততেই হবে শ্রীলঙ্কাকে- এমন সমীকরণে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সফল হয়েছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে লঙ্কানরা।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৪৪ ওভারে ১৯৮/১০ (মাসাকাদজা ২০, মিরে ২১, আরভিন ২, টেলর ৫৮, রাজা ৯, ওয়ালার ২৪, মুর ০, ক্রেমার ৩৪, জার্ভিস ৫, চাতারা ২*, মুজারাবানি ০; পেরেরা ৪/৩৩, প্রদীপ ৩/২৮, সান্দাকান ২/৫৭)।
শ্রীলঙ্কা: ৪৪.৫ ওভারে ২০২/৫ (পেরেরা ৪৯, থারাঙ্গা ১৭, মেন্ডিস ৩৬, ডিকভেলা ৭, চান্দিমাল ৩৮*, গুনারত্নে ৯, থিসারা ৩৯; মুজারাবানি ৩/৫২, জার্ভিস ১/৩৪, চাতারা ১/৪০)।















