যুক্তরাজ্য জিয়া সংসদের উদ্দ্যোগে বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী পালন

1129

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৪তম জন্ম বাষিকী উপলক্ষে যুক্তরাজ্য জিয়া সংসদের উদ্দোগে আলোচনা সভা কেক কাটা.ও দোয়া মাহফিল পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য জিয়া সংসদের সভাপতি কবি আমিনুর রহমানের সভাপতিত্বে ও মহিলা সম্পাদিকা সাহানা আক্তারের সঞ্চালনায় আলচনা সভায় প্রধান আলোচক হিসাবে অংশ গ্রহন করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন টাক্সস্টেড প্যারিস কাউঞ্চিলর মিষ্টার গ্রাহাম ও মিসেস গ্রাহাম। টাকক্সস্টেড ফুটবল ক্লাব মেম্বার মিষ্টার পাঊল ও মিসেস থ্রেসি, যুক্তরাজ্য জিয়া সংসদের সহ-সভাপতি প্রভাষক আশরাফ মাহমুদ চৌধুরী শাহান, মিসেস শাহান, আতিকুর রহমান হীরা, মামুনুর রশীদ মামুন মৌলানা শামীম আহমেদ,হাওয়ারুন খলেদা নেছা, ময়নুল আলম, দুলাল মিয়া, স্বপ্না বেগম, সজ্জাদুর রহমান শামীম,আবেদ বাচ্ছু, রুজিনা বেগম, জাহানারা বেগম জাহান, তারিন মিয়া, শাম্মী বেগম প্রমুখ।
অন্যায়ভাবে মিথ্যা মামলায় বেগম জিয়াকে কারাগারে রেখে জনগনের হৃদয় থেকে তাকে সরানো যাবে না। বাংলাদেশের ষোল কোটি জনতার অন্তরে বেগম জিয়া আজ মমতাময়ী মায়ের আসনে সমাসীন।