সাইফ হাসান: যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্লুটাং ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মশা বা মাছির কামড় থেকে ছড়ানো এই ভাইরাসে শত শত ভেড়া ও গবাদিপশু মা\রা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ভ্যাকসিন সরবরাহের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। খামারিরা আশঙ্কা করছেন, ফুট-অ্যান্ড-মাউথ রোগের পর এটিই হতে যাচ্ছে দেশটির কৃষিখাতের সবচেয়ে বড় সংকট।
ডেভন ও কর্নওয়াল অঞ্চলে ব্লুটাং ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডেভনের ২৫৮টি এবং কর্নওয়ালের ৯৬টি খামারে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। আক্রান্ত ভেড়া ও বাছুরের নাক দিয়ে তরল নিঃসৃত হওয়া এবং মুখে ক্ষতের মতো যন্ত্রণাদায়ক উপসর্গ দেখা দিচ্ছে। অনেক পশু সুস্থ মনে হলেও হঠাৎ করেই মা\রা যাচ্ছে, যা খামারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
ডেভনের খামারি কিম ডার্ট জানান, তার খামারে ইতোমধ্যে ২৫টি ভেড়া ও মেষশাবক মা\রা গেছে। গবাদিপশু রক্ষায় তাকে প্রায় ৭ থেকে ৮ হাজার পাউন্ড খরচ করে ভ্যাকসিন নিতে হচ্ছে, যা প্রান্তিক খামারিদের জন্য বিশাল আর্থিক বোঝা। স্থানীয় মৃত পশু অপসারণকারী সংস্থাও একদিনে ১২০টির বেশি কল পেয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে তুলে ধরছে।
পরিস্থিতি মোকাবিলায় ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম কর্নওয়ালের একটি খামার পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, দ্রুত খামারগুলোতে ভ্যাকসিন পৌঁছানো এখন সরকারের প্রধান অগ্রাধিকার। ভেটেরিনারি চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, নভেম্বরের আগ পর্যন্ত মশা সক্রিয় থাকতে পারে, তাই গবাদিপশুকে দ্রুত ভ্যাকসিনের আওতায় আনা ছাড়া উপায় নেই।
#ব্লুটাং #যুক্তরাজ্য #খামার #aknews #onebanglanews















