ফেনিতে গরুবাহী ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৬

720

ঢাকা সংবাদদাতা: ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় গরুবাহী ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহাবুব আলম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু ও চার নারী রয়েছে।