শুরু হলো বাংলাদেশে রেলপথে ঈদযাত্রা

458
train

ঢাকা সংবাদদাতা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে শুরু হয়েছে রেলপথে ঈদযাত্রা। শুক্রবার দিনের প্রথম ট্রেনটি ছেড়ে যায় ভোর ৫টায়। এবারের বলাকা কমিউটারের মাধ্যমে ট্রেনের ঈদযাত্রা শুরু হয়।

কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, আজ মোট ৬৬টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাবে। এর মধ্যে ৩১টি আন্তঃনগর এবং বাকিগুলো লোকাল ও মেইল সার্ভিস। অন্যদিকে বিনা টিকিটে স্টেশনের ভেতরে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। টিকিটবিহীন সবাইকে বের করে দেয়া হচ্ছে।

স্টেশনে রয়েছে র‌্যাব, পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্যসহ আনসার সদস্যরা তৎপর রয়েছে। এছাড়াও  রেড ক্রিসেন্ট সোসাইটি ও রোভার স্কাউটসদস্যরা যাত্রীদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন।

কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, শুক্রবার ৩১টি আন্তঃনগর ট্রেনসহ মোট ৬৬টি ট্রেন দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাবে।

তিনি আরো বলেন, ‌‌‘প্রতিদিন রেলপথে ১ লাখ মানুষ ঘরে ফিরবেন। সব যাত্রীকে ট্রেনের ছাদে, বাফারে না ওঠার অনুরোধ করছি’।