ওয়ানবাংলানিউজ: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে ১৫ আগষ্ট রাত ১২ টা ১ মিনিটে যুক্তরাজ্য বিএনপি কার্যালয়ে আলচোনাসভা, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে পালন করেছে যুক্তরাজ্য বিএনপি ।
যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের পরিচালনায় অনুস্টানে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ, ব্রিটেনের বিভিন্ন জোনের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়। এছাড়া জোনাল কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।
কেক কাটার পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি, আশুরোগমুক্তি, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় দোয়া করা হয়। এছাড়া বিএনপি ও দেশের জন্য দেশনেত্রীর অবদানের উচ্চসিত প্রশংসা করে নেতারা বলেন, দেশে গনতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন প্রতিস্টার সংগ্রামে প্রবাসীরা যে কোন ত্যাগ শিকার করেতে প্রস্তত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সাবেক যুগ্ম- সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, কামাল উদ্দিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক তাহির রায়হান চৌধুরী, আজমল হোসাইন চৌধুরী জাবেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, সাবেক সিনিয়র সদস্য মিসবাহুজ্জামান সোহেল, সুনামগঞ্জ জেলা বিএপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, আয়ারল্যান্ড বিএনপি নেতা জাহিদ মোমিন, যুক্তরাজ্য জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, বিএনপিনেতা আসাদুজ্জামান আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হেভেন, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আকতার, সাবেক সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ,যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সরফরাজ আহমেদ সরফু, সাবেক সদস্য কামাল চৌধুরী, মির্জা নিক্সন, আব্দুল বাসিত বাদশা, বাবুল আহমেদ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, এ জে লিমন, লুবেক আহমেদ চৌধুরী, বিএনপিনেতা মাওলানা শামিম আহমেদ, লন্ডন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুছ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সল আহমেদ, ইস্ট লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক এস এম লিটন, এনফিল্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, নিউহাম বিএনপির সাধারণ সম্পাদক সেবুল মিয়া, নর্থ ইস্ট বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোসাদ্দেক আহমেদ, সেন্টআল্বানস বিএনপির সাধারণ সম্পাদক আকিকুর রহমান চৌধুরী, লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহেদ উদ্দিন চৌধুরী, সহ সভাপতি এম এ তাহের, সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরী.রোমান আহমেদ চৌধুরী,মাহবুব হাসান সাকিব, তুহিন মোল্লা, সোহেল আহমেদ, তোফায়েল হোসেন মৃধা, মোঃ জিয়াউর রহমান, আবু নোমান, দেওয়ান মইনুল হক উজ্জ্বল, নিউহাম বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মাকসুদুর রহমান, নর্থঅ্যান আয়ারল্যান্ড বিএনপি নেতা আব্দুর রব, স্বপন চৌধুরী,নজ রুল ইসলাম রাজু, রাজুল জামান, খোরশেদ আলম অভি, সোয়াইব আহমেদ সেবুল, নর্থ ইস্ট বিএনপি নেতা সৈয়দ মাহফুজ আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল হক রাজ, সহসভাপতি দেওয়ান আব্দুল বাছিত, লন্ডন মহানগর জাসাসের সভাপতি বদরুল ইসলাম, যুবদলের যুগ্ম সম্পাদক বাবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শরিফুল ইসলাম, তুরন মিয়া, কামাল উদ্দিন, শাহ জামাল, ডালিয়া লাকুরিয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, আকমল হোসেন, প্রচার সম্পাদক জুল আফরোজ, শেখ সাদেক আহমেদ, লাকি আহমেদ, লিমন আহমেদ প্রমুখ।















