জাতীয় পার্টি লন্ডন মহানগর আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

589

ওয়ানবাংলানিউজ: গত ১৩ ই আগষ্ট ২০১৮ রোজ সোমবার সন্ধ্যা ৭ টায় জাতীয় পার্টি লন্ডন মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে এক কর্মী সভা কমিটির আহ্বায়ক আজম আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহ শাহীদুর রাহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ইউরোপের কো-অডিনেটর মুজিবুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য যুক্তরাজ্য জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ এবাদ হোসেন । অন্যান্যেত মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির জয়নাল উদ্দিন, জবরুল ইসলাম লনী, আবদুস সালাম, লন্ডন মহানগর আহ্বায়ক কমিটির সদস্য দুদু মিয়া, নেছারুল হক, সালেহ আহমেদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় জাতীয় পার্টি প্রসিডিয়াম সদস্য এবং বিরোধীদলের চিপহুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় মুজিবুর রহমান জাতীয় পার্টি লন্ডন মহানগর আহ্বায়ক কমিটির কার্যক্রম জোরদার করার তাগিদ দেন এবং আগামীতে জাতীয় পার্টির প্রসিডিয়াম সদস্য সিলেট জেলার জাতীয় পাটির সংগ্রামী আহ্বায়ক এ টি ইউ তাজ রহমানের উপস্থিতিতে জাতীয় পার্টি লন্ডন মহানগরীর সম্মেলনের আশাবাদ ব্যক্ত করেন।