আব্দুল হামিদ খান সুমেদ: -বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে পুর্বলন্ডনের ব্রিকলেন জামে মসজিদে গত ১৪ আগস্ট মঙ্গলবার এশার নামাজ শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আফজাল হোসেন এর পরিচালনায় মিলাদ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত সকলকে যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং মরহুম শহীদ জিয়াউর রহমান এবং উনার পুত্র আরাফাত রহমান কোকোকে জান্নাতের উচ্চ মাকামে স্থান দেওয়ার জন্য ও জালিমদের নির্মম কারা প্রকোষ্ঠে বন্ধী বাংলাদেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সুস্থতার সাথে দীর্ঘায়ু দান এবং প্রিয় মাতৃভূমিকে এই স্বৈরাচার ও বাকশালী অবৈধ সরকারের কাছ থেকে মুক্ত করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জন্য মহান আল্লাহ তালার কাছে প্রার্থনার জন্য সকলের প্রতি আহবান জানান।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি সাব্বির আহমদ ময়না,বাকি বিল্লাহ জালাল,আক্তার আহমদ শাহীন,সৈয়দ মুস্তাক আহমদ,সানুর মিয়া,মুহিবুর রহমান
মাখন,বিভাগীয় সহ সভাপতি লোকমান হোসেন,যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শামীম আহমদ,সাবেক সহ ক্রীড়া সম্পাদক সরফরাজ শরফু,যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুল হক চৌধুরী এমাদ,সুহেদুল হাসান,মুজাহিদ আলী সুমন,আব্দুল ওয়াহিদ আলমগীর,সহ সাধারন সম্পাদক আব্দুস সাত্তার ইমন,তারেক আল জুবায়ের,সাইদুর রহমান চৌধুরী সাঈদ,বিভাগীয় সহ সাধারন সম্পাদক শাকিল আহমদ,মোহাম্মদ আখলাকুর রহমান মাসুম,কায়সারুল ইসলাম সুমন,সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ,মিয়া মোহাম্মদ জামিল,আবু তাহের,সিনিয়র সদস্য মোতাকাব্বির বাচ্চু,সহ সাংগঠনিক সম্পাদক মো: মনোয়ার হোসেন,জাহেদ মানিক চৌধুরী,প্রচার সম্পাদক লোকমান হোসেন,দফতর সম্পাদক মুশাররফ হোসেন,সহ দফতর সম্পাদক গোলাম কিবরিয়া,তথ্য ও গবেষণা সম্পাদক এস কে নাসির,সহ কোষাধ্যক্ষ আবু নুমান সুহাগ,আইন বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ,সমাজ কল্যাণ সম্পাদক মো:নেয়ামুল হক শামীম,সহ শ্রম বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম,ক্রীড়া সম্পাদক আতিক রহমান মিয়া,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ হারুন রশিদ,সদস্য নূর আহমদ,মাহমুদুর রহমান রিয়াজ,যুক্তরাজ্য যুবদল নেতা মোহাম্মদ শাহজাহান,কাজী তাজ উদ্দিন আহমদ(আকমল),শিহাব উদ্দিন,ওল্ডহাম যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী,ওয়েস্ট মিডল্যান্ড যুবদল নেতা এমরান আহমদ,সুহেল রহমান,শামীম খান,আলি হোসেন,আইনুল হক,যুক্তরাজ্য যুবদল নেতা রুহেল আহমদ চৌধুরী,কামরান হাসান রাজীব,মজলু মিয়া,মো:মামুনুর রশিদ চৌধুরী,এমাদ আহমদ ও রুবেল আহমদ প্রমুখ সহ যুক্তরাজ্য যুবদল ও এর বিভিন্ন জোনের অসংখ্য নেতাকর্মী।
মিলাদ শেষে মরহুম আরাফাত রহমান কোকোর জন্ম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন এতিম খানায় ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।
আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবদলের মিলাদ ও দোয়া মাহফিলwww.onebanglanews.com/news/48605
Posted by 1banglatv on Thursday, 16 August 2018















