বাংলাদেশে সাম্প্রতিক কার্যকলাপ বিষয়ে কানাডা সম্পূর্ণ জ্ঞাত আছে: মার্ক মিলার

1623

কানাডা সংবাদদাতা: বাংলাদেশে সম্প্রতিক কার্যকলাপ বিষয়ে কানাডা সম্পূর্ণ জ্ঞাত আছে এবং পৃথিবীর যে কোন স্থানে মানবাধিকার লংঘিত হলে কানাডা তার প্রতিবাদ করে আসছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রীর বাংলাদেশী বিষয়ক এনভয় ও কানাডার পার্লামেন্টারি সেক্রেটারি মিনিস্ট্রি অফ ইনফ্রাসস্টাকচার এন্ড কমিউনিটিস মার্ক মিলার এমপি।

গত ১৪ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ এসোসিয়েশন অব কুইবেক এর উদ্যোগে জর্জ বেনিয়া কমিউনিটি সেন্টার মন্টিল এ অনুষ্ঠিত এক সভায় মার্ক মিলার এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য প্রদান করেন ও মডরেটর ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব কুইবেকের সভাপতি ফয়সাল চৌধুরী। বক্তব্য রাখেন ড: আবিদ বাহার, ইঞ্জিনিয়ার জুলফিকার হায়দার, আব্দুর সবুর, আবদুর রাজ্জাক, আকিব ইয়াসির তালহা প্রমুখ। উপস্থিত ছিলেন মার্ক মিলার এমপির উপদেষ্টা লিসা মনটাগমরি, জিয়াউল হক জিয়া, সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, সৈয়দ ফজলুল হক, শমশের ইকবাল সোহেল, নাসিম ঊদ্দিন, নওশেদ উল্লাহ, রোকন উদ্দিন, এজাজ আহমদ, মোশারফ হোসেন, ইসা চৌধুরী, মহি উদ্দিন, আব্দুল আজিজ, শহিদ উল্লাহ ভুইয়া প্রমুখ।
প্রধান অতিথি মার্ক মিলার এমপি তার বক্তব্যে কানডায় অবস্থানরত বাংলাদেশিদের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, কানাডা সবসময় মানবাধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখে। কানাডায় বাংলাদেশি কমিউনিটি রাজনৈতিক সচেতনতা সম্পর্কেও কানাডার সর্ব মহল জ্ঞাত আছে। তিনি সেসময় বলেন, সম্প্রতি মন্ট্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী সফরে কানাডা বিএনপির প্রতিবাদ অবস্থানে অংশ গ্রহণ করেছিলেন তিনি। পরে তিনি বলেন, এই সমস্ত সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানানোর ফলেই আমরা বাংলাদেশের সম্প্রতিক কার্যকলাপ সমন্ধে সম্পূর্ণ জ্ঞাত আছি। পৃথিবীর যে কোন স্থানে মানবাধিকার লংঘিত হলে কানাডা তার প্রতিবাদ করে আসছে। তিনি আরো বলেন, কানাডায় বাংলাদেশ থেকে আগত বিএনপির রাজনৈতিক অংশ্রয়প্রার্থীরা যাতে আরো সুবিচার পায় এ বিষয়ে আরো ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সুদৃষ্টি রাখতে কাজ করে যাবেন।

কানাডা বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে কোন অবস্থাতেই বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন হতে পারে না। তাই বাংলাদেশে গ্রণতন্ত্র ও মানবাধিকারের পুনপ্রতিষ্ঠার জন্য অবিলম্বে বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে কানাডার প্রধানমন্ত্রী জাসিন্টন টুডো ও দেশের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্যোগ গ্রহণের উদ্যোগ নিতে কানাডার প্রধানমন্ত্রীর বাংলাদেশী বিষয়ক এনভয় মার্ক মিলার এমপিকে আহবান জানান তিনি।
ফয়সাল চৌধুরী আরো বলেন, বাংলাদেশের এই দুরাবস্থায় যারা কানাডায় কোন রকম পাড়ি জমিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হয়েছেন তাদেরকে হেনস্থা না করার জন্য পদক্ষেপ নিতে কানাডার সরকারকে তিনি অনুরোধ করেন।