মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে পোস্ট: যুবক গ্রেফতার

616

সিলেট সংবাদদাতা: মৌলভীবাজার প্রতিনিধি: জেলার কমলগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট করার অভিযোগে শোয়েব আহমেদ (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের মানিক আহমদ এর ছেলে শোয়েব আহমদ (২৪) সস্প্রতি ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে অশালীন কথাবার্তা লিখে একটি ছবি পোষ্ট করে। এর আগেও সে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়াদুল কাদের, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও নারায়ণগঞ্জের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে ফেসবুকে আরেকটি পোষ্ট করে।

এ ঘটনায় আদমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বাদী হয়ে তথ্য প্রযুক্ত আইনে ৫৭ (২) ধারায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক দামের নের্তৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গত শনিবার দিবাগত রাত ৩টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগান এলাকা থেকে তাকে আটক করে।

কমলগঞ্জ থানার অফিসার ইচার্জ (ওসি) মো: মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ‘তথ্য প্রযুক্তি আইনে একটি অভিযোগের আলোকে পুলিশ তাকে আটক করেছে।