চলমান ট্রাফিক সপ্তাহে সিলেটে ১১১৬ মামলা

476

সিলেট সংবাদাদতা: ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সিলেটে যানবাহনে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। গত তিনদিনে ফিটনেসবিহীন যানবাহন এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে ১১১৬টি মামলা করা হয়েছে। ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে ৭৭৭টি এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে ৩৩৯টি।

জরিমানা করা হয়েছে মোট ৭ লাখ ৭৮ হাজার ২০০ টাকা এবং কাগজপত্রহীন ৫৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার ও সোমবার দুই দিনব্যাপী পরিচালিত ট্রাফিক পুলিশের অভিযানে এ মামলা ও জরিমানা আদায় করা হয় বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ট্রাফিক) তোফায়েল আহমদ।

মঙ্গলবার (৭ আগস্ট) যানবাহনের উপর ২৩৬টি মামলা হয়েছে। ড্রাইভিং লাইসেন্সের উপর মামলা হয় ১৫৪টি, মোটরসাইকেল আটক করা হয় ১০টি এবং এক লাখ ৯৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।