ঢাকা সংবাদদাতা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মঞ্জুর আলম (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলা সদরের পোমাংপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মঞ্জুর বন্ধুদের সঙ্গে পোমাংপাড়া স্কুল মাঠে বসে তাস খেলছিলেন। এ সময় একদল অস্ত্রধারী তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা এখনও জানা যায়নি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. আব্দুস সামাদ জানান, ‘এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা এখনো জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।















