এম আব্বাছ উজ জামান: বিলেতের বাঙ্গালী কমিউনিটির অত্যন্ত পরিচিত কমিউনিটি নেতা ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও আবিদা লাকি দম্পতির মেয়ে মুনিমা রাফার শুভ বিবাহ উত্তর প্রীতি ভোজ ও ওয়ালিমা গত ৩রা আগস্ট শুক্রবার সন্ধ্যায় ফেয়ারলপ ওয়াটার কাউন্ট্রি পার্কের দি লেক ভিউ মার্কীতে হাজার দেড়েক শুভাকাঙ্খীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত বুধবার লন্ডন মুসলিম সেন্টারে ইস্ট লন্ডনে বসবাসকারী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আব্দুল মুনিম জাহেদী ক্যারলের মেয়ের সাথে মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ মিজান আহমদের বিয়ে পাঁচ শতাধিক অতিথির উপস্থিতিতে সম্পন্ন হয়।
ওয়ালিমা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, নিউহাম কাউন্সিলের ডেপুটি স্পীকার ব্যারিস্টার নজির আহমদ, চ্যানেল এস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, বিবিসিসিআই এর সাবেক সভাপতি শাহগীর বখত ফারুক, টাওয়ার ট্রান্সপোর্ট ম্যানেজার আমান্দা অজবর্ন, সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, সাপ্তাহিক বাংলাপোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, সপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সপ্তাহিক জনমতের সহ সম্পাদক মুসলেহ উদ্দিন আহমদ,বেতার বাংলার ডাইরেক্টর
সাংবাদিক মোশতাক আলী বাবুল, সাপ্তাহিক সুরমার নিউজ এডিটর আব্দুল কাইয়ুম, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সভাপতি মুহিবুর রহমান, নাট্যকার স্বাধীন খসরু, সাংবাদিক মেসবাহ জামাল, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ওয়ানবাংলার নিউজ সম্পাদক সম্পাদক জাকির হোসেন কয়েস, বার্তা সম্পাদক এম আব্বাছ উজ জামান, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল, সাংবাদিক আমিমুল এহসান তানিম,আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান সায়েদ, আফসর খান সাদেক, আমিনুল হক জিল্লু, ডিএম হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নাহিন হালিম মাহমুদ, সাবেক কাউন্সিলার মামুনুর রশীদ, কমিউনিটি নেতা আশিক চৌধুরী, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, বন্ধু বান্ধব এবং আত্নীয় স্বজন সহ প্রায় দেড় হাজার অতিথি উপস্থিত হয়ে “মিজান-রাফা” দম্পতিকে শুভেচ্ছা ও আশির্বাদ জানান।















