ওয়ানবাংলানিউজ: সাধারণত যে কোনও দম্পতি ফুলশয্যার রাতের একান্ত আপন, একান্ত ব্যক্তিগত, ঘনিষ্ঠ মুহূর্তগুলো মনের খাঁচাতেই বন্দি রাখতে ভালবাসেন। কিন্তু এক হবু দম্পতির ইচ্ছা ক্যামেরাবন্দি করে রাখবেন।
ফুলশয্যার রাতের স্মৃতি ক্যামেরাবন্দি রাখার জন্য ভিডিওগ্রাফার খুঁজছেন ব্রিটেনের হবু দম্পতি।
ফুলশয্যার বিশেষ মুহূর্তে কোনও তৃতীয় ব্যক্তির উপস্থিতি সাধারণত পছন্দ করেন না কোনও দম্পতি। কিন্তু ব্রিটেনের এই দম্পতি অন্যান্যদের থেকে এক্কেবারে আলাদা। তারা চান, তাদের ঘনিষ্ঠতা ক্যামেরাবন্দি হোক। রুপোলি পর্দার চিত্রনাট্যের মতো শুনতে লাগলেও এ ঘটনা কিন্তু বাস্তবের।
চলতি বছর সেপ্টেম্বরে চার হাত এক হওয়ার কথা তাদের। জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতিও। তবে শুধু বিয়েরই নয়, ফুলশয্যার রাতে তাদের কী প্ল্যান, সে খবরও এখন প্রকাশ্যে। পেশাদার ভিডিওগ্রাফারের খোঁজে রীতিমতো বিজ্ঞাপনও ছাপানো হয়েছে।
বিজ্ঞাপনে জানানো হয়েছে, এর জন্য তাকে বাংলাদেশী মুদ্রায় প্রায় দুই লক্ষ ২২ হাজার টাকা দেওয়া হবে। রাত ১টা থেকে ভোর ৩টা পর্যন্ত দম্পতির ঘরে হাজির থেকে ভিডিও করতে হবে তাদের কার্যকলাপ।
কিন্তু কেন এমন অদ্ভুত ইচ্ছা হবু বর-বউয়ের? বিজ্ঞাপনে যুবক লিখেছেন, “এই দিনটা অত্যন্ত স্পেশ্যাল। আমি ও আমার হবু স্ত্রী এই রাতটাকে আর পাঁচটা সাধারণ রাতের মতো ভুলিয়ে দিতে চাই না। সেই কারণেই মুহূর্তগুলোকে ভিডিও করে রাখতে ইচ্ছুক। ২০১৬ সালে বাগদান সেরে ফেলেছি। তারপর থেকেই ভাল ভিডিওগ্রাফারের খোঁজ করছি। কিন্তু এখনও তেমন কাউকে খুঁজে পাইনি। জানি প্রস্তাবটা একটু অদ্ভুত। কিন্তু ওই দিনটার কোনও মুহূর্তই আমরা স্মৃতি থেকে মুছে ফেলতে চাই না।”
তবে বিষয়টায় একান্ত গোপনীয়তা প্রয়োজন। তাই ভিডিওগ্রাফার মারফৎ যাতে ভিডিওটি কোনওভাবে ফাঁস না হয়, সে ব্যাপারটিও নিশ্চিত করতে চান তারা। এ ভিডিও শুধু তাদের কাছেই গোপনভাবে গচ্ছিত থাকবে। হবু দম্পতির বিশ্বাস, প্রয়োজনে-অপ্রয়োজনে এই ভিডিওই পরবর্তীকালে তাদের আরও কাছাকাছি নিয়ে আসবে।















