ওয়ানবাংলানিউজ: জগন্নাথপুর উপজেলার এরালিয়া বাজার হাইস্কুল কমিটি ইউকের কার্যকরি কমিটি ও উপদেস্টা কমিটির এক যৌথ সভা ২৩ জুলাই সোমবার পূর্ব লন্ডনের দারুল উম্মাহ কেয়ার হাউজে অনুষ্টিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যরা অংশনেন। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম, ভবিষ্য পরিকল্পনা ও নতুন কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা করেন।
কমিটির সভাপতি আব্দুল বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আহমদ সিদ্দিকের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আজিজুর রহমান।
সভায় আলোচনায় অংশনেন আব্দুল হান্নান, আব্দুল মোক্তাদির, আব্দুল হক, কাউন্সিলার আহবাব হোসেন, মুহিত মিয়া, আবুল খায়ের, আলফাজুর রহমান জাকির, শায়েস্তা মিয়া, আসগর আহমদ, আসাব মিয়া, জয়নাল আবেদিন, শিবির আহমদ, আব্দুস সালাম, শরীফ উল্লা, ফিরোজ মিয়া, শাহীন বক্স।














