লন্ডনে বাঙালী পাড়ায় ছুরিকাঘাতে ৩জন আহত, ৭জন গ্রেপ্তার, এসিড উদ্ধার

3026

ওয়ানবাংলানিউজ: লন্ডনে বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শেডওয়েল এলাকার ক্যাবল স্ট্রিট এবং কর্ণওয়াল স্ট্রিটে ছুরিকাঘাত অবস্থায় ৩জনকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ২৮ ও ৩২ বছর বয়সী দুই যুবক এবং অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে দুইজন বাংলাদেশী বলে বিশ্বস্থ সূত্র দাবী করেছে। সংঘবদ্ধ এই হামলা ও পাল্টা হামলার ঘটনায় স্থানীয় দুই কমিউনিটির যুবকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পুলিশ তৎপর রয়েছে এবং স্টপ এন্ড সার্চ কর্মসূচি হাতে নিয়েছে। গত ২২ জুলাই রবিবার রাতে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে মটর সাইকেলের মাধ্যমে স্থানীয় এক বাংলাদেশীর মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে। মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ছিনতাইকারীর সন্ধান লাভের পর থেকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ জরুরী বার্তায় জানতে পারে ক্যাবল স্ট্রিটে যুবকদের জটলার খবর। পুলিশ ভ্যান সেখানে গেলে ছুরি হাতে কয়েকজন যুবককে দেখতে পায়। পুলিশ এসময় টিজার ব্যবহার করে তাদের ছাত্রভঙ্গ করে দেয় এবং ধাওয়া করে ৭জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে অ¯্র রাখা, অপরাধ সংগঠনের জন্য দায়বদ্ধতা, ধারালো অ¯্র সঙ্গে নিয়ে ঘুরে বেড়ানো, শারীরিকভাবে জখম ও ক্ষতি সাধানের অপরাধের অভিযোগ আনে। একই সময়ে পুলিশ ওল্ড টাউন হল এলাকা থেকে এসিড জব্দ করে এবং এলাকা সিল করে দেয়।