আন্তর্জাদিক ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নওয়াজ শরিফ হাসপাতালে যেতে রাজি হচ্ছেন না। তিনি কারাগারে থেকেই চিকিৎসা করাবেন বলে জেদ ধরেছেন। সোমবার এ কথা জানিয়েছে আদিলা কারাগারের এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, এ বিষয়ে তারা সরকারের নির্দেশের অপেক্ষায় আছে। সরকার তাদের যা বলবেন তারা তাই করবেন।
এর আগে রোববার পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সার্ভিসেস (পিআইএমএস) এর একটি মেডিকেল টিম আদিলা কারাগারে নওয়াজ শরিফের স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর তারা স্থানীয় কর্তৃপক্ষকে জানায়, সাবেক প্রধানমন্ত্রীর কিডনির অবস্থা মোটেও ভালো নয়। রক্তে নাইট্রোজেনের মাত্রা বিপজ্জনক মাত্রায় বেড়ে গেছে এবং অনিয়মিত চলছে হার্টবিট। পাশপাশি তিনি পানিশূন্যতায় ভুগছেন। এরই মধ্যে প্রচুর ঘামছেন ওই নেতা।
পাকিস্তানের ওই কারাগারে নওয়াজ শরিফের এই জটিল চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই । ফলে চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে রাওয়ালপিন্ডির কোনো হাসপাতালে ভর্তি করার সুপারিশ করেছিলেন।
তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি পাকিস্তানের অন্তর্বর্তী সরকার।
উল্লেখ্য, গত ১৩ জুলাই যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই গ্রেপ্তার হন নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম শরিফ। ওইদিনই তাদের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাঠানো হয়। গত বছর দুর্নীতির অভিযোগে তিনি ক্ষমতাচ্যুত হন।
এর আগে চলতি মাসের শুরুতে সাবেক এই পাক প্রধানমন্ত্রীকে দশ বছরের কারাদণ্ড দেয় দেশটির দুর্নীতি দমন আদালত।
সূত্র: ডন















