সুনামগঞ্জের দিরাই থানা ডেভলাবমেন্ট অরগানাইজেশন ইউকের অভিষেক সম্পন্ন

454

ওয়ানবাংলানিউজ: সুনামগঞ্জের দিরাই থানা ডেভলাবমেন্ট অরগানাইজেশন ইউকের নব নির্বাচিত কমিটির অভিষেক ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুলাই মঙ্গলবার পূর্বলন্ডনের অটরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি মিলিক মিয়া চৌধুরী, পরিচালনা করেন সাধারন সম্পাদক বিপ্লব সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার আয়াছ মিয়া। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন রুশনারা আলী এম পি, মেয়র জন বিগস, দিরাই পৌর সভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, বাংলাদেশ ফিমেল একাডেমির চেয়ারম্যান জামিল চৌধুরী, ছাদ উদ্দিন, কাউন্সিলার মতিনুজ্জামান, কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার আব্দুল আলী, রুহুল আমিনসহ সংস্থার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তারা বলেন এ অরগানাইজেশনের কাজকে আরো গতিশীল করতে বর্তমান কমিটি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে কমিটির সকল নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করতে হবে। ১৯৯৬ সালে সংঘটিত এ পূরানো প্রতিষ্ঠানটি বৃটেনে ও দেশে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, গরিব ও অসহায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ সেবামূলক কার্য পরিচালনা করে থাকে। এছাড়াও বৃটেনে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা ও মিলনমেলার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন আলী আহমদ। স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি মিলিক মিয়া চেীধুরী।
আরো বক্তব্য রাখেন নাজমুল হোসেন চৌধুরী, চাঁন মিয়া, আব্দুল মনাফ, আব্দুল কাইয়ুম, ফিরোজুল হক, প্রফেসর মাহবুব হোসেন, লুৎফুর রহমান, সৈয়দ ড: মাসুক আহমেদ, আব্দুল কাদির, ব্যারিষ্টার ফখরুল আলম চৌধুরী শামিম, জাহান মিয়া, শফিকুল ইসলাম শফিক, আব্দুল কাহার, হারুন মিয়া, খালেদ রেজা খান, লুবন সরদার, নিয়াজুল ইসলাম চৌধুরী, আবুল হাসনাত, সিজিল মিয়া, আসাদ্জ্জুামান আক্তার, টিপু চৌধুরী, সাদিকুর রহমান, আক্তার হোসেন চৌধুরী, জিয়াউর রহমান, লেচু মিয়া, জাহাঙ্গীর আলাম, মনিরুজ্জামান রয়েল, আজমল হোসেন চৌধুরী জাবেদ, ফজলুল করিম, আনোয়ার হক ফিরোজ, পাশা মিয়া, সাব্বির খান প্রমুখ।