লন্ডনে মদন মোহন কলেজ ৮৯ পুণর্মিলনী অনুষ্ঠিত

103

ওয়ানবাংলানিউজ: সিলেটের মদন মোহন কলেজের ৮৯ ব্যাচের ছাত্রদের পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত ২৪ মে। পূর্ব লন্ডনের নিউহ্যাম লেচার সেন্টারে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের পাশাপাশি ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে স্থানীয় একটি রেস্টুরেন্টে পুরস্কার বিতরনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মোশাহিদ আলীর সভাপতিত্বে ও জামাল আহমেদ স্বাগত বক্তব্য রাখেন সাইদুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর রহিমা বেগম, মুজিবুর রহমান চৌধুরী, কাউন্সিলর রেবেকা সুলতানা, কাউন্সিলার শাহিদা চৌধুরী, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায চাম্পিয়ন হন মোশাহিদ আহমদ ও মশরফ জুটি।রানার্সআপ জামালখান ইকবাল জুটি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহীন খান, শাহাব উদ্দিন, নেছার আহমেদ, আবুল কালাম রাজু , মোশাররফ আলী, লুৎফুর রহমান, মুহিব মিয়া, জাকির আজাদ, নাসির উদ্দিন, শামীম আহমেদ, ওয়াহেদ, বেলাল, পাভেল, রাকিব, ইকবাল প্রমুখ।