ওয়ানবাংলানিউজ: ব্যস্ত সিটি লন্ডনের মহা ব্যস্ত বাঙ্গালীরা বাংলা রেডিও শুনেন ড্রাইভ করতে করতে, কাজের ফাকে কিংবা টি ব্রেকে। আর এরকম শিকড় সন্ধানী সমমনা সংস্কৃতি প্রেমী প্রবাসীদের সংগঠন ” বেতার বাংলা স্রোতা ফোরাম “।
গত ১৫ জুলাই রবিবার “শ্রবণে আমরা- সৃজনে আমরা” এই শ্লোগানকে ধারণ করে বেতার বাংলা শ্রোতা ফোরামের আনন্দ মেলা ও প্রবাহ ম্যাগাজিন ৩য় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্টিত হয় ইস্ট লন্ডনের মালব্যারী স্কুল হলে । দুপুর ১২ঘটিকা থেকে সন্ধ্যা ৬ঘটিকা পর্যন্ত দিনব্যপি অনুষ্টান জুড়ে ছিল চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। ঐতিহ্যবাহি দামাইল, বিয়ের গান ও নাচ এবং দেশীয় খাবারসহ বাহারি স্টল । ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবীর আহমদ, রোকসানা হাসি সোনিয়া, জয়নাল আবদীন খান, ও সুমনা সুমীর পরিচলনায় অনুষ্টানে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন রুশনারা আলী এমপি, জন বিগস একজিকিউটিব মেয়র টাওয়ার হ্যামল্টেস, মোহাম্মদ আয়াছ মিয়া স্পীকার টাওয়ার হ্যামল্টেস, মোহাম্মদ সিরাজুল ইসলাম ডেপুটি মেয়র, নাজিম চৌধুরী সিইও বেতার বাংলা, কাউন্সিলর আহবাব হুসেন কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর জসিম উদ্দিন, রহিমা রহমান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও চ্যানেল এস এর চিফ রিপোর্টার জোবায়ের আহমদ,সেলিম আহমদ,সভাপতি নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখা, আবিদ হোসেন অপু, আব্দুল হালিম চৌধুরী, মুহিবুর রহমান চৌধুরী, শেখ সামসুল আলম পারভেজ, কাজী বাবর আহমদ , এম মোসাইদ খান, আবুল কালাম সেতু প্রমুখ । 
যাদু পরিবেশন করেন মানিকুর রহমান গনি, গান পরিবেশন করেন ইফফাত আরা, বাউল সহিদ, মমতা, বাপ্পিতা বাপ্পি, নুরজাহান শিল্পী, সাজেদা শেফালী, এবং নৃত্য পরিবেশন করেন সোনিয়া গ্রুপ ও সরন । ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে ফোরামের সকল শোভাকাংখী, স্পসর পিসিও ক্লাইম এবং কুইক কাভার মিনিকেভ ইন্সসোরেন্স ও বিজ্ঞাপনদাতা, এবং সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন । শেষে রাফেল ড্র অনুষ্টিত হয় ।















