চট্টগ্রামে পানির ট্যাংকিতে মা-মেয়ের মরদেহ

425

ঢাকা সংবাদদাতা: চট্টগ্রাম মহানগরীর পানির ট্যাংক থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে নগরীর আমবাগান এলাকার নিজ বাড়ির পানির ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন মা আনোয়ারা বেগম (৯২) ও মেয়ে মেহেরুননেছা (৬২)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ওই বাড়িতে দুইজনই থাকতেন।

রোববার বাড়িতে গিয়ে তাদের সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি করে প্রতিবেশীরা। পরে বাড়ির পানির ট্যাংকে তাদের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। তাদের হত্যার পর মরদেহ পানির ট্যাংকে ফেলে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।