রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত কিশোরীর মৃত্যু

388

ঢাকা সংবাদদাতা: রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক কিশোরী নিহত হয়েছে। তার পরনে ছিল খয়েরি রঙের পোশাক। বুধবার (১১ জুলাই) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে নারায়নগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় গুরত্বর আহত হয় এক কিশোরী। পরে তাকে উদ্ধার করে ফাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য ওই কিশোরীর মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।